ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
হকি

বিশ্বকাপের বাছাই পর্বে আবারো বাংলাদেশের হার

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২২:৪৭, ৩০ আগস্ট ২০২৩
বিশ্বকাপের বাছাই পর্বে আবারো বাংলাদেশের হার
ছবি: সংগৃহীত

ফাইভ এ সাইড ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হকি টুর্নামেন্টে হেরেই চলছে বাংলাদেশ জাতীয় হকি দল। বুধবার (৩০ আগস্ট) ওমানের সালালাহ শহরে পাকিস্তানের কাছে ১৫-৬ গোলে হেরে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। 

খেলার প্রথমার্ধে পাকিস্তান দল ৭-৪ গোলে এগিয়ে ছিল। এর আগে জয়ের আশা নিয়ে ওমান গিয়েছি বাংলাদেশ হকি দল। সেখানে গিয়ে মঙ্গলবার (২৯ আগস্ট) গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতের কাছে ১৫-১ গোলে হেরে যায় বাংলাদেশ। ওই ম্যাচে প্রথমার্ধে ভারতীয় দল ৭-১ গোলে এগিয়ে ছিল।

উল্লেখ্য, এবারের আসরে দু ম্যাচে ৩০ গোলের বিপরীতে প্রতিপক্ষের জালে ৭ গোল দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।  

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!