ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জাতীয় হকি দলের কোরিয়ান কোচ আসছেন বাংলাদেশে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৯, ২ জুলাই ২০২৩
জাতীয় হকি দলের কোরিয়ান কোচ আসছেন বাংলাদেশে
ছবি: সংগৃহীত

আগামী সেপ্টেম্বরে চীনের হাংজুতে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। এই আসরকে গিরে বড় ধারণের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। এজন্য হকি দলে দক্ষিণ কোরিয়ান কোচ ইয়াং কু কিমকে নিয়োগ দিয়েছে দেশের হকির সবোর্চ্চ নিয়ন্ত্রক সংস্থা।  দক্ষিণ কোরিয়ান এই কোচ বাংলাদেশে এসেছেন। 

এশিয়ান গেমস উপলক্ষে ইতেমধ্যে ক্যাম্প শুরু করে দিয়েছে বাংলাদেশ দল।  ৩১ জন খেলোয়াড় ঈদের ছুটি শেষে আজ রাতে রিপোর্ট করার কথা। আগামীকাল জিমিরা বিদেশি কোচের অধীনে অনুশীলন শুরু করবেন। 

কোরিয়ান কোচ বাংলাদেশে একেবারে নতুন নয়। ফ্র্যাঞ্চাইজি হকিতে তিনি রুপায়ন সিটি কুমিল্লার কোচ ছিলেন। রুপায়ন সিটির ম্যানেজার এহসান রানাই কোরিয়ান কোচকে বাংলাদেশ দলের কোচ হওয়ার ব্যাপারে যোগাযোগ করেছেন। বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও জাতীয় দলের ম্যানেজার মাহবুবুল এহসান রানা কোরিয়ান কোচ সম্পর্কে বলেন, ‘তিনি এশিয়ান গেমস পর্যন্ত আমাদের সঙ্গে কাজ করবেন। আনুষ্ঠানিক চুক্তি হবে কয়েকদিনের মধ্যে।’

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!