ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাবরের শতকে লড়াকু সংগ্রহের পথে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৩৪, ৩০ আগস্ট ২০২৩
বাবরের শতকে লড়াকু সংগ্রহের পথে পাকিস্তান
বাবর আজম। ছবি: ক্রিকইনফো

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়ছে নেপাল। যেখানে বাবর আজমের শতকে চাপ সামলে লড়াকু সংগ্রহের পথে এগোচ্ছে স্বাগতিকরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ৪১.২ ওভারে ২২৫ রান।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এদিন স্বাগতিকদের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ফখর জামান ও ইমাম-উল-হক। ম্যাচের শুরু থেকেই হাত খুলে ব্যাট করেন ফখর। অন্যদিকে উইকেটে থিতু হওয়ার চেষ্টা করেন ইমাম।

Advertisement

ম্যাচের পঞ্চম ওভারে সোমপাল কামির ফুল ওয়াইড লেংথের বলটি খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন ইমাম। কিন্তু সেই সুযোগটি হাতছাড়া করেন নেপাল ফিল্ডার। তবে সাফল্য পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি নেপালকে।

ষষ্ঠ ওভারের তৃতীয় বলে ফখর জামানকে করন কেসির তালুবন্দী করেন আসিফ শেখ। এতে উড়তে থাকা ফখরের ইনিংস থামে ১৪ রানে।

এরপর বাইশ গজে আসেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ইমামকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নেন তিনি। কিন্তু নেপালের নিয়ন্ত্রিত বোলিংয়ে খানিকটা চাপে পড়ে স্বাগতিকরা।

ম্যাচের সপ্তম ওভারের প্রথম বলেই সোমপাল কামির দুর্দান্ত থ্রোতে রান আউটের শিকার হন ইমাম। এতে উইকেটে থিতু হওয়ার আগেই সাজঘরে ফেরেন তিনি। রান আউট হওয়ার আগে এক বাউন্ডারিতে ৫ রান করেন তিনি।

ইমামের বিদায়ে ক্রিজে আসেন মোহাম্মদ রিজওয়ান। তাকে সঙ্গে নিয়ে পাকিস্তানকে চাপমুক্ত করেন বাবর আজম। কিন্তু ম্যাচের ২৪তম ওভারে উড়তে থাকার রিজওয়ানকে থামান সন্দ্বীপ লামিচানে। কভার থেকে নন স্ট্রাইকার প্রান্তে দুর্দান্ত থ্রোতে রিজওয়ানকে রান আউট করেন সন্দ্বীপ। এতে ৪৪ রানেই থামতে হয় পাকিস্তানের এ টপ অর্ডারকে।

এরপর বাইশ গজে আসেন আগা সালমান। তবে উইকেটে থিতু হওয়ার আগেই লামিচানের বলে শর্ট থার্ডে ভুরটেলের তালুবন্দী হন তিনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে পাকিস্তান।

তবে বাবর-ইফতিখার জুটিতে বিপদমুক্ত হয় পাকিস্তান। ম্যাচের ৪২তম ওভারের প্রথম বলে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তু্লে নেন ইফতিখার। এরপরের বলেই ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরির দেখা পান পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

বর্তমানে বাবর ১০২ ও ৫১ রানে ব্যাট করছেন ইফতিখার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!