ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
এশিয়া কাপ-২০২৩

বাবর-রিজওয়ানের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৭, ৩০ আগস্ট ২০২৩
বাবর-রিজওয়ানের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে পাকিস্তান
ছবি- সংগৃহীত

মুলতানে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়ছে নেপাল। যেখানে পাকিস্তান অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে স্বাগতিকরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুই উইকেটে পাকিস্তানের সংগ্রহ ১৩ ওভারে ৬৪ রান।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এদিন স্বাগতিকদের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ফখর জামান ও ইমাম-উল-হক। ম্যাচের শুরু থেকেই হাত খুলে ব্যাট করেন ফখর। অন্যদিকে উইকেটে থিতু হওয়ার চেষ্টা করেন ইমাম।

ম্যাচের পঞ্চম ওভারে সোমপাল কামির ফুল ওয়াইড লেংথের বলটি খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন ইমাম। কিন্তু সেই সুযোগটি হাতছাড়া করেন নেপাল ফিল্ডার। তবে সাফল্য পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি নেপালকে।

ষষ্ঠ ওভারের তৃতীয় বলে ফখর জামানকে করন কেসির তালুবন্দী করেন আসিফ শেখ। এতে উড়তে থাকা ফখরের ইনিংস থামে ১৪ রানে।

এরপর বাইশ গজে আসেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ইমামকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নেন তিনি। তবে নেপালের নিয়ন্ত্রিত বোলিংয়ে খানিকটা চাপে পড়ে স্বাগতিকরা।

ম্যাচের সপ্তম ওভারের প্রথম বলেই সোমপাল কামির দুর্দান্ত থ্রোতে রান আউটের শিকার হন ইমাম। এতে উইকেটে থিতু হওয়ার আগেই সাজঘরে ফেরেন তিনি। রান আউট হওয়ার ফেরার আগে এক বাউন্ডারিতে ৫ রান করেন তিনি।

ইমামের বিদায়ে ক্রিজে আসেন মোহাম্মদ রিজওয়ান। তাকে সঙ্গে নিয়ে পাকিস্তানের ইনিংস এগিয়ে নিচ্ছেন বাবর আজম। বর্তমানে বাবর ১৪ ও ২৩ রানে ব্যাট করছেন রিজওয়ান।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!