প্রথমার্ধ ৪-৪ গোলে ড্র ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে চাইনিজ তাইপে ৪ গোল আদায় করে নিলেও বাংলাদেশ কেবল ১টি গোল করে। ফলে ৮-৫ গোলের হার নিয়ে ফারদিয়া আক্তার রাত্রির দলকে মাঠ ছাড়তে হয়।
চাইনিজ তাইপের বিপক্ষে অর্পিতা পাল হ্যাটট্রিকসহ ৪ গোল করেন। অপর গোলটি করেন আইরিন আক্তার রিয়া। এ টুর্নামেন্টে অর্পিতা ৬ ম্যাচে ২০ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। অন্যদিকে সমান ম্যাচ খেলে রিয়া ১৬ গোল করে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন।
.png)
উল্লেখ্য, বাংলাদেশ ৬ ম্যাচে ৩টি জয় এবং ৩টি ম্যাচ পরাজিত হয়েছে। চার বছর বিরতি দিয়ে আন্তর্জাতিক নারী হকিতে ফেলে লাল-সবুজ পতাকাধারী খেলোয়াড়রা যথেষ্ট ভাল করেছেন এবং আগামীদিনের সম্ভাবনা মেলে ধরেন।