ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এশিয়ান হকির এলিট প্যানেলে প্রথম আম্পায়ার লাকী

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৪, ২৩ জুলাই ২০২৩
এশিয়ান হকির এলিট প্যানেলে প্রথম আম্পায়ার লাকী
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) এলিট প্যানেলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি সেলিম লাকী। এর আগেও তিনি জার্মানির হকি টুর্নামেন্টে আম্পায়ারিংয়ের আমন্ত্রণ পেয়েছিলেন। এবার পেলেন এশিয়ান হকিতে। 

আন্তর্জাতিক এই ফেডারেশনের স্পোর্টস ডিরেক্টর জন ওয়েট স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। পরবর্তীতে সেই চিঠি বাংলাদেশ ও এশিয়ান হকি ফেডারেশনের কাছেও পাঠানো হয়।

চিঠিতে এফআইএইচ বলছে, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এফআইএইচ কমিটি আনুষ্ঠানিকভাবে আপনাকে আউটডোর হকি আম্পায়ারদের আন্তর্জাতিক এলিট প্যানেলে অন্তর্ভূক্ত করেছে। এই পদোন্নতির জন্য অভিনন্দন এবং আন্তর্জাতিক হকিতেও আপনার সফল ক্যারিয়ার কামনা করছি।

Advertisement

আগামী ১৮-২৩ আগস্ট জার্মানির ডুসেলডর্ফে অনূর্ধ্ব-২১ চার জাতির টুর্নামেন্ট রয়েছে। স্বাগতিক জার্মানি, স্পেন ও ইংল্যান্ডের সঙ্গে ভারতও অংশগ্রহণ করবে আসরটিতে। সেখানে সেলিম লাকীকে নিরপেক্ষ আম্পায়ার হিসেবে আমন্ত্রণ জানিয়েছে আন্তর্জাতিক হকি ফেডারেশন।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!