আফগানিস্তানকে ধবলধোলাই করার সুবিধার্থে ওয়ানডে র্যাঙ্কিংয়ে আবারো শীর্ষে উঠেছে পাকিস্তান ক্রিকেট দল। এই ফরম্যাটে শীর্ষে থাকা অস্ট্রেলিয়াকে হটিয়ে এর আগে গত বছরের মে মাসে দুই দিনের জন্য এক নম্বরে ছিল বাবর আজমের দল। এমন খুশির দিনেই আবার এশিয়া কাপের দলে পরিবর্তন এনেছে পাকিস্তান।
দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ টুর্নামেন্ট শুরুর তিন দিন আগে তায়েব তাহিরের পরিবর্তে সৌদ শাকিলকে দলে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এতে করে তরুণ ব্যাটারের ওয়ানডে অভিষেক আরো দীর্ঘায়িত হচ্ছে। এরই মধ্যে অবশ্য পাকিস্তানের হয়ে তিনটি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। ১৭ সদস্যের স্কোয়াডে জায়গা না হলেও ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে দলের সঙ্গে থাকছেন তিনি।
.png)
টেস্টে দুর্দান্ত ছন্দে থাকলেও ওয়ানডে ক্যারিয়ার ভালো নয় শাকিলের। ৫ ইনিংসে ৭৬ রান করেছেন মাত্র। তার মধ্যে এক ম্যাচেই করেছিলেন ৫৬ রান। গতকাল আফগানিস্তানের বিপক্ষেও শেষ ওয়ানডেতে সুযোগ কাজে লাগাতে পারেননি। ৯ রানেই প্যাভিলিয়নের পথ ধরেছেন।