গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জানা গেছে, আগামী ৪ এবং ৭ সেপ্টেম্বর মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান।
বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার প্রীতি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংস এ্যারিনাতে। এর মাধ্যমে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ মাঠে গড়াবে এই স্টেডিয়ামটিতে। এর আগে আফগান দলটি কিংস অ্যারেনাতেই অনুশীলন করবে।
.png)
এরই মধ্যে সপ্তাহ খানেক অনুশীলন করছে বাংলাদেশ দল। এ ম্যাচ দু’টির জন্য জাতীয় ফুটবল দলের অনুশীলন শুরু হয়েছে ২০ আগস্ট। রোববার আবাহনীর ফুটবলাররা যোগ দিলে পূর্ণতা পাবে ক্যাবরেরার ক্যাম্প।
অন্যদিকে আগামী ৩০ আগস্ট জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার।