ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে সুইডেন, ব্রাজিল-আর্জেন্টিনা কোথায়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:১৯, ২৫ আগস্ট ২০২৩
ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে সুইডেন, ব্রাজিল-আর্জেন্টিনা কোথায়
ছবি- সংগৃহীত

সদ্য শেষ হওয়া ফিফা নারী ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলেছে স্পেনের মেয়েরা। ফাইনালের মঞ্চে ইংল্যান্ডকে কাঁদিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেয়েছে স্প্যানিশরা। তবে শিরোপা জিতলেও সুইডেনের কাছে হোঁচট খেয়েছে জর্জ ভিল্ডার শিষ্যরা!

শুক্রবার নারী ফুটবল দলের নতুন হালনাগাদকৃত র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। যেখানে চ্যাম্পিয়ন স্পেনকে টপকে শীর্ষস্থান দখলে নিয়েছে সুইডেনের মেয়েরা। আর বিশ্বকাপ জিতেও তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে স্প্যানিশ মেয়েরা।

ফিফা র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে নারী ফুটবলের পরাশক্তি যুক্তরাষ্ট্রের। চারবারের বিশ্বকাপজয়ীরা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান থেকে ছিটকে বর্তমানে রয়েছে তালিকার তিন নম্বর স্থানে। এর আগে ৯ জুন সবশেষ র‍্যাঙ্কিং হালনাগাদ করা হয়েছিল। 

Advertisement

নারী বিশ্বকাপে চমক দেখাতে ব্যর্থ হওয়া ব্রাজিল ও আর্জেন্টিনা উভয়ই দুঃসংবাদ পেয়েছে নতুন র‍্যাঙ্কিংয়ে। দুই দলেরই অবনমন রয়েছে র‍্যাঙ্কিংয়ে। নতুন প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ১৯৪৯.৪১ পয়েন্ট নিয়ে তালিকার নবম স্থানে রয়েছে ব্রাজিল। এর আগে তাদের মোট পয়েন্ট ছিল ১৯৯৫.৩। 

অন্যদিকে ১৬৫৮.৯৮ পয়েন্ট নিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ের ৩১তম অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। এর আগে ১৬৮২.৪৫ পয়েন্ট ছিল তাদের।  নতুন ঘোষিত ফিফা র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছে বাংলাদেশও। ২ ধাপ পিছিয়ে বাংলাদেশের মেয়েদের ফুটবল দল ১৪২ নম্বরে নেমেছে। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!