[ খেলা ]
সানির দিনে ব্যর্থ তার দল
ছবি: সংগৃহীত
বর্তমানে যুক্তরাষ্ট্রে চলছে মাস্টার্স টি-১০ লিগ। যেখানে দারুণ বোলিং করেছেন ইলিয়াস সানি। তবে জিততে পারেনি তার দল আটলান্টা রাইডার্স। ওই দিনে ব্যাটিং না পেলেও বল হাতে ব্যর্থ ছিলেন আরেক বাংলাদেশি নাসির হোসেন। তাদের বিপক্ষে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে নিউ ইয়র্ক ওয়ারিয়র্স।
সোমবার (২১ আগস্ট) যুক্তরাষ্ট্রের লাউডারহিলেঙ টস জিতে আটলান্টাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নিউ ইয়র্ক। ব্যাট করতে নেমে ধাওয়ানে স্মিথের ২৬ বলে ৩৪ ও রবিন উত্থাপ্পার ৯ বলে ২৪ রানে ভর করে ১০ ওভারে ৪ উইকেটে ৯৭ রান সংগ্রহ করে আটলান্টা।
৯৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৪.১ ওভারে ৬৩ রান তুলে ফেলেন কামরান আকমল ও তিলকারত্নে দিলশান। ১৪ বল ৫ চারে ২৮ রান করে দিলশান বিদায় নেন। এরপর শহীদ আফ্রিদি ও জোনাথন কার্টারের ঝড়ো ব্যাটিংয়ে ৮.১ ওভারেই লক্ষ্য পেরিয়ে যায় নিউ ইয়র্ক।
আটলান্টার হয়ে দলের সবচেয়ে সফল বোলার ছিলেন ইলিয়াস সানি। ২ ওভার বোলিং করে ১১ রান দিয়ে ২ উইকেট শিকার করেন তিনি। নাসির হোসেন ২ ওভার হাত ঘুরিয়ে ২৩ রানে কোনো উইকেট পাননি।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নাসির হোসেন
লিংক সফলভাবে কপি হয়েছে!