ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
এশিয়া কাপ-২০২৩

এবাদতের ইনজুরিতে কপাল খুলছে যে পেসারের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২১, ২১ আগস্ট ২০২৩
এবাদতের ইনজুরিতে কপাল খুলছে যে পেসারের
বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের কাছ থেকে টোটকা নিচ্ছেন খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব। ছবি- সংগৃহীত

আগামী ৩০ আগস্ট শুরু হবে এশিয়া কাপ। তার আগ মুহূর্তে হাঁটুর ইনজুরিতে দল থেকে ছিটকে গেছেন এবাদত হোসেন। বিসিবি জানিয়েছে, ‘এসিআই গ্রেড ওয়ান’ ইনজুরিতে পড়েছেন এ ডানহাতি পেসার।

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। যেখানে এবাদত হোসেনসহ ডাক পেয়েছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম। তবে এবাদতের অনুপস্থিতিতে কপাল খুলতে যাচ্ছে অনুশীলন ক্যাম্পে থাকা যে কোনো এক পেসারের।

এবাদতের ইনজুরিতে টাইগার স্কোয়াডে সুযোগ পেতে পারেন তানজিম হাসান সাকিব কিংবা খালেদ আহমেদ। অবশ্য এশিয়ান গেমসের স্কোয়াডে ডাক পেতে পারেন সাকিব। সেক্ষেত্রে দলের সঙ্গে শ্রীলংকা যাওয়ার সম্ভাবনা রয়েছে খালেদের।

Advertisement

এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, ‘এবাদত পুরোপুরো ফিট হয়ে ওঠেনি। একই সঙ্গে বিশ্বকাপের আগে আমরা ঝুঁকিও নিতে চাচ্ছি না। তাই এশিয়া কাপে ওকে ছাড়াই যাবে দল।’

এবাদতের জায়গায় নতুন পেসারের নাম ঘোষণা করা হবে শিগগিরই। বিসিবি নির্বাচক বলেন, ‘আমরা দ্রুতই বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করবো। তানজিম সাকিব অথবা খালেদের মধ্যে একজনকে আমরা বদলি হিসেবে এশিয়া কাপে পাঠাব।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!