ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দুবাই যাচ্ছেন সাকিব, থাকবেন আশরাফুলও

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৯, ২০ আগস্ট ২০২৩
দুবাই যাচ্ছেন সাকিব, থাকবেন আশরাফুলও
ছবি- সংগৃহীত

আসন্ন এশিয়া কাপের জন্য মিরপুরে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন টাইগাররা। তবে এখনও দলীয় অনুশীলনে যোগ দিতে পারেননি সাকিব আল হাসান। কেননা লংকা প্রিমিয়ার লিগ খেলতে শ্রীলংকাতে আছেন টাইগারদের এ নতুন অধিনায়ক।

শনিবার লংকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ হয়েছে সাকিবের গল টাইটান্সের। স্বাভাবিকভাবেই দেশে ফিরে দলীয় অনুশীলনে অংশ নেয়ার কথা তার। কিন্তু বাংলাদেশে পা রাখার আগেই দুবাইয়ে উড়াল দিবেন সাকিব।

জানা গেছে, রোববার দুবাইয়ের স্বনামধন্য গোল্ড মার্কে গোল্ডসূকে এন আর আই জুয়েলারির অফিস উদ্বোধন করতে যাচ্ছেন সাকিব। এর আগেও একই প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে আমিরাতে গিয়েছিলেন তিনি।

Advertisement

শুধু সাকিব একাই নন, এবার তার সঙ্গে দেখা যাবে টাইগারদের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকেও। একই সঙ্গে জুলেয়ারি অফিসের উদ্বোধনে উপস্থিত থাকবেন বাংলাদেশ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

এদিকে সাকিবের দুবাই আসার খবর ধীরে ধীরে ছড়িয়ে পড়লে, সাধারণ প্রবাসীরা যেন অপেক্ষায় আছেন প্রিয় তারকাকে একনজর দেখার জন্য। এরই মধ্যে সাকিবের উপস্থিতি নিরাপদ ও সুশৃঙ্খল করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা। কারণ গতবার সাকিব প্রেমীদের ভিড় ছিল উপচে-পড়া।

এদিকে এশিয়া কাপকে সামনে রেখে মিরপুরে চলছে টাইগারদের শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে সেই প্রস্তুতিতে এখনও পর্যন্ত দেখা যায়নি টাইগারদের সাকিবকে। এমনকি কবে নাগাদ তিনি অনুশীলনে যোগ দেবেন সেটিও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছেনা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!