ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে কারণে ভারত পাড়ি দিচ্ছে আবাহনী

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫২, ২১ আগস্ট ২০২৩
যে কারণে ভারত পাড়ি দিচ্ছে আবাহনী
ছবি: সংগৃহীত

সর্বশেষ এএফসি কাপের গ্রুপ পর্বে ওঠার ম্যাচে ভারতের জায়ান্ট মোহনবাগানের কাছে ৩-১ গোলে হেরেছিল আবাহনী লিমিটেড। এবারও প্লে -অফ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল ।

আগামী ২২শে আগস্ট কলকাতার সল্টলেক স্টেডিয়ামে গ্রুপ পর্বে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচকে সামনে রেখে আজ (২১ আগস্ট) সোমবার সকালে ভারতের কলকাতায় যাচ্ছে ঢাকা আবাহনী। 

এর আগে প্রিলিমিনারি রাউন্ডে সিলেট জেলা স্টেডিয়ামে মালদ্বীপের ক্লাব ঈগলসকে ১-০ গোলে হারায় ঢাকার আকাশি-নীলরা।   

Advertisement

ভারত সফর নিয়ে আবাহনী লিমিটেডের ম্যানেজার সত্যজিত দাশ রুপু বলেছেন, ‘একটু আগে আমরা ভিসা পেয়েছি। কাল (আজ)সকালে যাবো। আশা করছি সেখানে ভালো ফল করতে পারবো। ’

আবাহনীর দুই নাইজেরিয়ানসহ সকল ফুটবলারদের ভিসা হয়েছে। আবাহনীর কোচ মারিও লেমোস বলেছেন, ‘আমাদের দলটি ভালো অবস্থানে রয়েছে। সেখানে আরও আগে গেলে ভালো হতো। তবে আমরা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবো। ’

প্লে-অফের বাধা পার করলেই আবাহনী উঠবে গ্রুপ পর্বে।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!