ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রানার্স-আপ হয়ে লিগ শেষ আবাহনীর

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪৪, ২১ জুলাই ২০২৩
রানার্স-আপ হয়ে লিগ শেষ আবাহনীর
ছবি: ফেডারেশন

প্রথমার্ধে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আবাহনী। পেনাল্টি পেয়েছিল ঢাকার আকাশী-নীলরা। নাবীব নেওয়াজ জীবনের শট গোল করতে পারেননি। তবে পেনাল্টি মিস করে দ্বিতীয়ার্ধে গোল করে সেটা পুষিয়ে দিলেন বাংলাদেশি এই ফরোয়ার্ড। 

শুক্রবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে নবাগত দল আজমপুর এফসি উত্তরা  ১-০ গোলে হারিয়ে মারিও লেমসের শিষ্যরা। ২০ ম্যাচে ১২ জয়ে ৪০ পয়েন্ট নিয়ে লিগ শেষ করেছে। সমান ম্যাচে ১৫ হারে আজমপুর এফসি উত্তরা বিদায় ঘটল প্রিমিয়ার লিগ থেকে। 

আগেই রানার্সআপ নিশ্চিত হয়ে পড়ায় নিয়মরক্ষার ম্যাচটিতে মারিও লেমসের দল স্থানীদের ওপরই অনেকটা ভরসা রেখে খেলেছে। তবে আবাহনীর বিপক্ষে চোখে চোখ রেখে খেলার চেষ্টা করেছে আজমপুর।

Advertisement

খেলার ৩৯ মিনিটে উত্তরার একজনের ফ্রি-কিক বারের পাশ দিয়ে গেলে গোল পাওয়া হয়নি। পরের মিনিটে আবাহনীর একজনকে ফেলে দেন এক ডিফেন্ডার। পেনাল্টির বাঁশি বেজে উঠে। স্পট কিক থেকে জীবনের শট পোস্টের নিচে লাগলে সমর্থকরা হতাশ হয়।

বিরতির পর আজমপুর সুযোগ পেয়ে পারেনি ব্যবধান বাড়াতে। এই অর্ধে এলিটা কিংসলে মাঠে নামেন। নেমেই দলকে গোল পেতে সহায়তা করেন। ৭০ মিনিটে কিংসলের বাঁ প্রান্তের ক্রসে জীবন ৬ গজের মধ্যে আলতো টোকায় জড়িয়ে দেন জালে। বাকি সময়ে গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।  

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!