রোববার স্টেডিয়াম অস্ট্রেলিয়াতে শিরোপার মঞ্চে স্পেনের বিপক্ষে মাঠে নেমেছে ইংল্যান্ড। ম্যাচটি মাঠে গড়িয়েছে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
ম্যাচের শুরু থেকেই পাল্টাপাল্টি আক্রমণে জমে ওঠে দু’দলের লড়াই। তবে ১৫ মিনিটেই এগিয়ে যেত পারত ইংল্যান্ডের মেয়েরা। কিন্তু লরেন হেম্পের বাঁ পায়ের শটটি ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর দারুণ সুযোগ তৈরী করে স্প্যানিশ মেয়েরাও। কিন্তু ইংলিশ গোলরক্ষক মেরি অর্পসের চোখ ফাঁকি দিতে পারেনি তারা।
.png)
নিজেদের দ্বিতীয় সুযোগটি হাতছাড়া করেনি স্প্যানিশরা। ম্যাচের ২৮তম মিনিটে ক্যালডেন্টের ডিফেন্স চেরা পাস থেকে কোনাকুনি শটে জাল খুঁজে নেন স্পেন অধিনায়ক ওলগা কারমানা।
এরপর ম্যাচে ফিরতে মরিয়া ইংল্যান্ডের মেয়েরাও পাল্টা আক্রমণ চালায়। কিন্তু কয়েকবার প্রতিপক্ষ শিবিরে আক্রমণ করেও খুব বেশি সুবিধা করতে পারেনি। উল্টো প্রথমার্ধে যোগ করা সময়ে দ্বিতীয় গোল হজম করতে বসেছিল ইংলিশরা। তবে পারাল্লুয়েলো আয়িনগোনোর ডান পায়ের বাঁকানো শটটি ক্রসবারে লেগে মাঠের বাইরে চলে যায়। ফলে সে যাত্রায় বেঁচে যান কেলি-মর্গানরা।
প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছে স্পেনের মেয়েরা।