ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফিফা নারী বিশ্বকাপে দলগুলোর প্রাইজমানি যত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:৩৫, ১৯ আগস্ট ২০২৩
ফিফা নারী বিশ্বকাপে দলগুলোর প্রাইজমানি যত
ফাইল ছবি

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চলছে ফিফা নারী বিশ্বকাপের এবারের আসর। ৩২ দলের টুর্নামেন্ট থেকে আর বাকি দুই দল। ফিফা নারী বিশ্বকাপ পেতে চলেছে নতুন এক চ্যাম্পিয়ন। অস্ট্রেলিয়ার সিডনিতে আগামীকাল রোববার (২০ আগস্ট) মুখোমুখি হবে নারী ফুটবলের দুই পরাশক্তি স্পেন এবং ইংল্যান্ড।

রোববারের ফাইনালে বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্ব ছাড়াও আছে বড় রকমের আর্থিক হিসেব। ফিফা আয়োজিত সব টুর্নামেন্টেই প্রাইজমানির দিকে বিশেষ দৃষ্টি থাকে। ব্যতিক্রম হচ্ছে না এবারও। ২০২৩ সালের এই নারী বিশ্বকাপে থাকছে মোটা অঙ্কের অর্থ পুরস্কার। যা আগের যেকোন আসরের চেয়ে প্রায় তিন থেকে ছয়গুণ বেশি। 

আসরভিত্তিক প্রাইজমানি

Advertisement

২০২৩ সালের বিশ্বকাপে সর্বমোট ১১০ মিলিয়ন ইউএস ডলার পুরস্কারের কথা ঘোষণা করেছে ফিফা। যা আগের ২০১৯ আসরের তুলনায় তিনগুণ এবং ২০১৫ আসরের তুলনায় প্রায় ছয়গুণ বেশি।  

বিশ্বকাপ আসর - প্রাইজমানি (ডলার)
২০২৩ বিশ্বকাপ - ১১০ মিলিয়ন
২০১৯ বিশ্বকাপ - ৩০ মিলিয়ন 
২০১৫ বিশ্বকাপ - ১৫ মিলিয়ন 
২০১১ বিশ্বকাপ - ৭ দশমিক ৫ মিলিয়ন 
২০০৭ বিশ্বকাপ - ৫ দশমিক ৮ মিলিয়ন

পর্বভিত্তিক পুরস্কারের তালিকা 

ফিফার এবারের বিশ্বকাপজয়ী দল পাবে ৪২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭ কোটি টাকার কাছাকাছি। রানারআপ দলের জন্য ৩০ লাখ ১৫ হাজার ডলার থাকছে। বাংলাদেশের মানে যা ৩৩ কোটি টাকা। এছাড়া শুধুমাত্র বিশ্বকাপে অংশগ্রহণের কারণেই মোটা অঙ্কের অর্থ পাবে অংশগ্রহণকারী দলগুলো। 

পর্ব - পুরস্কারের পরিমাণ (মার্কিন ডলারে)
গ্রুপপর্বের প্রতিটি দল - ১৫ লাখ ৬০ হাজার
শেষ ১৬ তে উত্তীর্ণ দল - ১৮ লাখ ৭০ হাজার 
কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ দল - ২১ লাখ ৮০ হাজার
চতুর্থ স্থান - ২৪ লাখ ৫৫ হাজার 
তৃতীয় স্থান - ২৬ লাখ ১০ হাজার 
রানার আপ - ৩০ লাখ ১৫ হাজার 
চ্যাম্পিয়ন - ৪২ লাখ ৯০ হাজার

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!