গল টাইটান্সের হয়ে অভিষেক ম্যাচে ১ রান করেন লিটন। দলটির হয়ে নিজের দ্বিতীয় ম্যাচে ৮ রানেই উইকেট বিলিয়ে দিয়েছেন এ উইকেটরক্ষক-ব্যাটার।
বৃহস্পতিবার এলপিএলের প্রথম কোয়ালিফায়ারে ডাম্বুলা অরার মুখোমুখি গল টাইটান্স। এ ম্যাচে তিন নম্বরে ব্যাট করতে নেমে ৮ রান করেই সাজঘরে ফেরেন লিটন। তবে তিনি ব্যর্থ হলেও লাসিথ ক্রুসপুল্লের দুর্দান্ত ৮০ রানের ইনিংসে ভর করে ১৪৬ রান সংগ্রহ করেছে গল।
.png)
এদিন শুধু লিটনই নন, উইকেটে থিতু হয়েও ব্যক্তিগত ইনিংস লম্বা করতে পারেননি সাকিব আল হাসানও। গলের হয়ে চার নম্বরে ব্যাট করতে নামা সাকিব ১৭ বলে করেছেন ১৯ রান। তার সাদামাটা ইনিংসটিতে তিনটি বাউন্ডারি রয়েছে।
ব্যাট হাতে ব্যর্থ হলেও বোলিংয়ে এসেই উইকেট শিকার করেছেন সাকিব। গলের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায় ডাম্বুলা। তবে সাকিব ঘূর্ণিতে উইকেট বিলিয়ে দিয়েছেন উড়তে থাকা আভিসকা ফ্রেনান্দো। আউট হওয়ার আগে ১৪ বলে ২৪ রান করেন এ শ্রীলংকান ব্যাটার।