ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সৌদির কোচ হচ্ছেন ‘কিংবদন্তি’ মানচিনি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:২৪, ১৪ আগস্ট ২০২৩
সৌদির কোচ হচ্ছেন ‘কিংবদন্তি’ মানচিনি
রবার্তো মানচিনি। ছবি- সংগৃহীত

দু’দিন আগে হঠাৎই ইতালির হেড কোচের দায়িত্ব ছাড়েন কিংবদন্তি রবার্তো মানচিনি। তবে আজ্জুরিদের ডেরা ছাড়ার প্রকৃত কারণ জানাননি তিনি। গুঞ্জন রটেছে, মধ্য প্রাচ্যের দেশ সৌদি আরবের কোচ হবেন মানচিনি। হয়তো সেকারণেই ইতালির কোচিং ক্যারিয়ারকে বিদায় বলেছেন এ কিংবদন্তি কোচ।

সোমবার সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আল রিয়াদ জানিয়েছে, সৌদি আরবের জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন ইউরোজয়ী কোচ মানচিনি। তিন বছরের জন্য রেকর্ড অর্থে এই কোচকে পেতে চায় মধ্য প্রাচ্যের দেশটি।

মানচিনি যদি সত্যিই সৌদি আরবের দায়িত্ব নেন, তাহলে তিনিই হবেন দেশটির প্রথম ইতালিয়ান কোচ। এছাড়া সৌদি জাতীয় দলের ৪৯তম কোচ ও ১৯তম ইউরোপিয়ান কোচ হবেন সাবেক এ আজ্জুরি ফুটবলার।

Advertisement

এদিকে হুট করেই ইতালির জাতীয় ফুটবল দলের দায়িত্ব ছাড়েন রবার্তো মানচিনি। তার সঙ্গে ইতালির চুক্তির মেয়াদ ছিল ২০২৬ সাল পর্যন্ত। কিন্তু চুক্তির তিন বছর আগেই সরে পড়েন ৫৮ বছর বয়সী এই কোচ। 

এর আগে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ইতালি। এরপর ইতালি জাতীয় দলের দায়িত্ব নেন রবার্তো মানচিনি। সবমিলিয়ে ইতালির জাতীয় দলের সঙ্গে ৫ বছরের বেশি সময় কাজ করেছেন সাবেক ইতালিয়ান স্ট্রাইকার ও ম্যানচেস্টার সিটির এই কোচ। তার অধীনেই ৩৭ ম্যাচ অপরাজিত থাকার বিশ্ব রেকর্ড গড়েছে ইতালি।

সবশেষ উয়েফা নেশনস লিগে দলকে সেমিফাইনাল পর্যন্ত নিয়েছিলেন মানচিনি। তবে স্পেনের কাছে হারের পর নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ে তৃতীয় স্থানেই সন্তুষ্ট থাকতে হয় ইতালিকে। দেশকে আগেরবার ইউরো জেতালেও এবারের বাছাইপর্বে অবশ্য ভালো অবস্থানে নেই মানচিনির শিষ্যরা। ইউরো বাছাইপর্বে নিজেদের গ্রুপে তৃতীয় স্থানে আছে ইতালি।

এদিকে কাতার ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে দারুণ চমক দিয়েছিল সৌদি আরব। বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা সেই অঘটনের নায়ক ছিলেন কোচ হার্ভি রেনার। আর্জেন্টিনাকে হারানোর দারুণ ছক কষে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। তবে বিশ্বকাপের পর সৌদি আরবের সঙ্গে নিজের যাত্রাটা আর দীর্ঘায়িত করেননি ফরাসি এই কোচ। গত মার্চে সৌদি আরব জাতীয় দলের কোচের দায়িত্ব ছেড়ে দেন রেনার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!