ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ম্যানইউ ছেড়ে তুর্কি ক্লাবে গেলেন ব্রাজিলিয়ান ফুটবলার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:০১, ১৩ আগস্ট ২০২৩
ম্যানইউ ছেড়ে তুর্কি ক্লাবে গেলেন ব্রাজিলিয়ান ফুটবলার
ছবি: সংগৃহীত

এবার তুরস্কের ক্লাব ফেনারবেচে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার ফ্রেড। চলতি দলবদলের মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে তুরস্কের ক্লাবে পাড়ি দিয়েছেন তিনি। শনিবার (১২ আগস্ট) ক্লাবটির সঙ্গে ১০ মিলিয়ন ইউরোর চুক্তি হয়েছে তার।

ধারে খেলার জন্য না, স্থায়ীভাবেই ফেনারবেচে যোগ দিয়েছেন ফ্রেড। গত কয়েক বছর ম্যানচেস্টার ইউনাইটেডের মাঝমাঠে রাজত্ব করেছেন তিনি। আর্সেনাল ছাড়ার পর ২০২১ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত এই ক্লাবে খেলেছেন ওজিল।

শনিবারই তুরস্কের উদ্দেশে উড়াল দিয়েছেন ফ্রেড। তুরস্কে গিয়ে মেডিক্যাল টেস্ট করানোর কথা রয়েছে তার। ফ্রেডের সফরসঙ্গী হয়েছেন তারই এজেন্ট মার্সেলো পেত্তিনাটি।

Advertisement

ইন্টারন্যাসিওনাল থেকে শাখতার দোনেৎস্ক হয়ে ২০১৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন ফ্রেড। এরপর প্রায় প্রতি মৌসুমেই ম্যানইউর হয়ে ২৫ বা তার বেশি ম্যাচ খেলেছেন তিনি। রেড ডেভিলদের হয়ে সব মিলিয়ে ২১৩টি ম্যাচ খেলেছেন। তাতে ১৪ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৯ গোল।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!