শনিবার (১২ আগস্ট) দিবাগত রাত ১টায় মাঠে নামবে পিএসজি। এই ম্যাচের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে ফরাসি ক্লাবটি। এমবাপ্পের পাশাপাশি লরিয়ঁ ম্যাচের জন্য দল থেকে বাদ পড়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার ও মিডফিল্ডার মার্কো ভেরাত্তিও।
আগামী বছরের জুনে ফরাসি ক্লাবটির সঙ্গে এমবাপ্পের চুক্তির মেয়াদ শেষ হবে। পিএসজির চাওয়া এমবাপ্পে যেন চুক্তি নবায়ন করেন কিংবা গ্রীষ্মের দলবদলেই ক্লাব ছেড়ে দেয়। অন্যদিকে এমবাপ্পের চাওয়া মেয়াদের শেষ পর্যন্ত পিএসজিতে খেলা।
.png)
এমন পরিস্থিতিতে প্রাক-মৌসুম প্রস্তুতিতে এমবাপ্পেকে মূল দলের বাইরে রাখে পিএসজি। যেখানে তার সঙ্গে আছেন ভেরাত্তিও। এই ইতালিয়ানকেও ছেড়ে দিতে চায় প্যারিসের ক্লাবটি।
অন্যদিকে গুঞ্জন রয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় ফিরতে চান নেইমার। কাতালান ক্লাবটিও নাকি তাকে দলে ভেড়াতে আগ্রহী। ব্রাজিলের তারকা এই ফুটবলারকেও মূল দলের বাইরে রেখেছেন এনরিকে।