পর্তুগিজ তারকা রোনালদো অবশ্য নিজেকে অনেকবারই সেরা হিসেবে আত্মস্বীকৃতি দিয়েছেন। পাশাপাশি বিশ্বজুড়ে তার কোটি ভক্তদের দাবিও এমনটাই। কিন্তু এবার সৌদি লিগে রোনালদোকে খোঁচা মেরে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন ইরাকি ফুটবলার আহমেদ জিরো।
বুধবার আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে আল শর্তার মুখোমুখি হয় আল নাসর। যেখানে শর্তাকে ১-০ গোলে হারিয়েছে নাসর। এ ম্যাচে জয়সূচক একমাত্র গোলটি এসেছে রোনালদোর পা থেকে। সেই ম্যাচ শেষে রোনালদোর সঙ্গে ছবি তোলেন জিরো। যদিও এদিন মাঠে নামার সুযোগ হয়নি তার।
.png)
ম্যাচ শেষে রোনালদো সঙ্গে ছবি তুলে ইনস্টাগ্রামে জিরো লেখেন, ‘ইতিহাসের দ্বিতীয় সেরা ফুটবলারের সঙ্গে।’ এতে করে তিনি ইঙ্গিত দিলেন যে মেসিই সেরা।
জিরোর এই পোস্ট দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। অন্যদিকে দ্বিতীয় সেরা দাবি করায় রোনালদো ভক্তদের রোষানলে পড়েছেন তিনি। কেউ কেউ আবার এটা নিয়ে হাসি-ঠাট্টায় মেতে ওঠেন।
প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে এক প্রীতি ম্যাচে মেক্সিকোর বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় জিরোর। এর মাসখানেক আগে ইরানি সুপার কাপের ফাইনালে আল শর্তার জার্সিতে প্রথমবার মাঠে নামেন এই রাইটব্যাক।