বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত পূর্ণ মেয়াদে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন। তার নেতৃত্বেই দেশের মাটিতে ২০১১ বিশ্বকাপে খেলেছিল বাংলাদেশ। ওই বছরের আগস্টে জিম্বাবুয়ে সফরের পর তাকে সরিয়ে দেওয়া হয়।
এরপর ‘ভারপ্রাপ্ত’ হিসেবে একাধিকবার ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পালন করলেও পূর্ণ মেয়াদে নেতৃত্ব পাননি সাকিব। যেমন ২০১৫ সালে দুটি ও ২০১৭ সালে একটি ওয়ানডেতে মাশরাফী বিন মোর্ত্তজার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
.png)
পরবর্তী সময়ে টি-২০ এবং টেস্ট ফরম্যাটের অধিনায়কত্ব পান সাকিব। এবার ৩৬ বছর বয়সে এসে ফিরে পেলেন ওয়ানডে অধিনায়কত্ব। সব ঠিকঠাক থাকলে তিনি বাংলাদেশের দ্বিতীয় অধিনায়ক হিসেবে দুটি ওয়ানডে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন।
তার আগে ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছিলেন মাশরাফী। এখন পর্যন্ত সাকিবের নেতৃত্বে ৫০টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। জিতেছে ২৩টিতে আর পরাজিত হয়েছে ২৬টি ম্যাচে। একটি ম্যাচে ফলাফল আসেনি।