ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এএফসি কাপের জন্য প্রস্তুত কিংস অ্যারেনা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০১, ৫ আগস্ট ২০২৩
এএফসি কাপের জন্য প্রস্তুত কিংস অ্যারেনা
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ফুটবল অঙ্গনে পা রেখেই সব হিসাব-নিকাশ বদলে দিতে শুরু করেছে বসুন্ধরা কিংস। ক্লাবটি অভিষেকের পর হ্যাটট্রিক লিগ শিরোপা জিতে নতুন দিনের জানান দিচ্ছে। গেল মৌসুমে টানা চতুর্থ শিরোপা জিতে নতুন ইতিহাস গড়েছে বসুন্ধরা কিংস। 

২০১৮ সালে ঘরোয়া শীর্ষ লিগে যাত্রা শুরু করা কিংস। এরপর তারা নিজেরাই তৈরি করে তাদের নিজস্ব স্টেডিয়াম। যার নাম বসুন্ধরা কিংস অ্যারেনা। যেখানে রয়েছে আধুনিক সকল সুযোগ-সুবিধা। 

এ বছর আন্তর্জাতিক ইভেন্ট এএফসি কাপ আয়োজনের জন্যও প্রস্তুত কিংস অ্যারেনা। কিছুদিন আগেই এএফসির প্রতিনিধি দল পরিদর্শন করে বসুন্ধরা কিংস অ্যারেনা।  

Advertisement

এএফসি কাপের ম্যাচ আয়োজনের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতিই এ মাসের মধ্যেই নেয়া হবে বলে জানিয়েছেন বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান। 

তিনি বলেন, ‘এএফসি প্রতিনিধি দল কিছুদিন আগেই আমাদের এখানে পরিদর্শন করে গেছেন। তাদের কিছু চাহিদা ছিল। আমরা সেগুলো পূরণ করতে কাজ করছি। আশা করি এ মাসের মধ্যেই সব প্রস্তুতি শেষ হবে। এ বছর এই মাঠেই আমরা এএফসি কাপের ম্যাচের আয়োজত হতে পারবো। ’

এমন সুযোগে উচ্ছ্বসিত বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজোনও। তিনি বলেন, ‘আমরা বসুন্ধরা কিংস অ্যারেনায় এএফসি কাপের ম্যাচ খেলতে পারলে বিষয়টা দারুণ হবে। সমর্থকদের পাশে পাওয়া যাবে। ’

বসুন্ধরা কিংস অ্যারেনায় এখন পর্যন্ত কোনো হারের রেকর্ড নেই ক্লাবটির। এএফসি কাপের ম্যাচ এখানে আয়োজিত হলে দলটির খেলোয়াড়দের জন্য বাড়তি অনুপ্রেরণা দিবে বলে মনে করেন কিংসের কোচ। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!