ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফুটবলকে বিদায় বলতে যাচ্ছেন বুফন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:২০, ২ আগস্ট ২০২৩
ফুটবলকে বিদায় বলতে যাচ্ছেন বুফন
ছবি: সংগৃহীত

অবশেষে ফুটবলকে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছেন ইতালির কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। ৪৫ বছর বয়সে গ্লাভসজোড়া খুলে রাখার পরিকল্পনা নিয়েছেন তিনি। দীর্ঘ ২৮ বছরের ফুটবল ক্যারিয়ারে খেলেছেন পার্মা, জুভেন্টাস ও পিএসজির মতো ক্লাবে। তবে শৈশবের ক্লাব পার্মার জার্সিতেই শেষ ম্যাচ খেলেই বিদায় বলবেন ইতালিয়ান এই কিংবদন্তি।

বর্তমানে শৈশবের ক্লাবের হয়ে খেলছেন বুফন। তবে বয়সের কারণে খেলাটা ঠিকভাবে চালিয়ে যেতে পারছেন না তিনি। পার্মার সঙ্গে আরো একবছর চুক্তি থাকলেও আপতত সেটি বাতিল করতে চান বুফন। এর মধ্যে সৌদি লিগের বিভিন্ন ক্লাবের অফারও পেয়েছেন। তবে সেগুলো না বলে দিয়েছেন তিনি।

বুফনের শীর্ষ পর্যায়ের ক্যারিয়ার শুরু ১৯৯৫ সালে। পার্মার জার্সিতে অভিষেকের পর ২০০১ পর্যন্ত ওই ক্লাবে ছিলেন।এরপর চলে আসেন জুভেন্টাসে। সেখানে খেলেছেন ক্যারিয়ারের পুরোটা সময়। টানা ১৭ বছর ২০০১ সাল থেকে ২০১৮ পর্যন্ত ছিলেন তুরিনের বুড়িদের ক্লাবে। 

Advertisement

এরমাঝে অনিয়মের দায়ে ২০০৬ সালে দ্বিতীয় বিভাগে নেমে যায় জুভেন্টাস। সেবার সবাই জুভেন্টাস ছেড়ে গেলেও ইতালিয়ান কিংবদন্তি আলেসান্দ্রো ডেল পিয়েরো ও বুফন ছেড়ে যাননি। পরেরবার ভালো পারফরমেন্সে করে দলটিকে নিয়ে আসেন শীর্ষ বিভাগের ফুটবলে। এর ঠিক বছরেই ইতালির হয়েও ফুটবলের সেরা সোনালি ট্রফি বিশ্বকাপ জিতেন বুফন।

ক্লাব ক্যারিয়ারে মাঝের একবছর  ২০১৮-১৯ মৌসুমে ছিলেন ফরাসি ক্লাব পিএসজিতে। এরপর আবার জুভেন্টাসে ফিরে এসে খেলেন ২০১৯-২১ মৌসুম। এরপর ফিরে গিয়েছেন নিজের শৈশবের প্রথম ক্লাব পার্মায়। সেখান থেকে ফুটবল ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে অবসর নিবেন তিনি। 

ইতালির জার্সিতে ১৯৯৭-২০১৮ পর্যন্ত ১৭৬ ম্যাচ খেলেছেন বুফন।  ক্লাব ক্যারিয়ারে খেলেছেন ৯৭৫ ম্যাচ। ফুটবলের প্রায় সব শিরোপা জিতেছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!