ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আর্জেন্টাইনের পা ভাঙলেন ব্রাজিলের মার্সেলো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৯, ২ আগস্ট ২০২৩
আর্জেন্টাইনের পা ভাঙলেন ব্রাজিলের মার্সেলো
ছবি- সংগৃহীত

ফুটবলের মাঠে দুই চিরপ্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনা ও ব্রাজিল। লাতিন আমেরিকার দুই দেশের ম্যাচ মানেই হাড্ডাহাড্ডি লড়াই। তবে এবার জাতীয় দলের বাইরেও দেখা গেল দুই দেশের ফুটবলারদের লোমহর্ষক কাণ্ড।

দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর কোপা লিবার্তোদোসের ম্যাচে ঘটে এক দুঃখজনক ঘটনা। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের দিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে আর্জেন্টাইন ক্লাব আর্জেন্টিনোস জুনিয়র্সের মুখোমুখি হয় ব্রাজিলের ফ্লুমিনেন্স।

ম্যাচের ৫৫ মিনিটে ঘটে সেই মর্মান্তিক ঘটনা। মার্সেলোর পায়ের লেগে বাজেভাবে চোট পান সানচেজ। মাঠে পড়ে কাতরাতে থাকেন ২৯ বছর বয়সী সেই রাইটব্যাক। সতীর্থরা ঘিরে ধরেন তাকে। দ্রুত নেয়া হয় হাসপাতালে। সানচেজের পায়ের অবস্থা দেখে মাথায় হাত দিয়ে মাঠে বসে পড়েন মার্সেলো। কান্নায় ভেড়ে পড়েন তিনি। ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি (ভিএআর) দেখে মার্সেলোকে লাল কার্ড দেখান ম্যাচ পরিচালনাকারী রেফারি।কান্নায় ভেঙে পড়েন মার্সেলো। ছবি- সংগৃহীতআকস্মিক এই ঘটনায় হতভম্ব হয়ে পড়ে সবাই। সঙ্গে সঙ্গে রিয়াল মাদ্রিদের সাবেক তারকাকে লাল কার্ড দেখান রেফারি। আর সানচেজের অবস্থা দেখে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন মার্সেলো।

Advertisement

পরে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দ্রুত সানচেজের আরোগ্য কামনা করেন মার্সেলো। তিনি লিখেন, ‘মাঠে খুব কঠিন একটি মুহূর্ত আসে আমার জন্য। অনিচ্ছাকৃতভাবে একজন খেলোয়াড়কে চোটে ফেলে দেই আমি। তার দ্রুত সুস্থতা কামনা করছি আমি। জগতের সবটুকু শক্তি তার সহায় হোক।’

সানচেজের চোটের সময় ১-০ গোলে এগিয়ে ছিলো আর্জেন্টিনোস জুনিয়র্স। পরে ম্যাচে ৮৭ মিনিটে গোল পরিশোধ করে ফ্লুমিনেন্স। শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলের ড্রতে মাঠ ছাড়ে দু’দল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!