ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
নারী ফুটবল বিশ্বকাপ-২০২৩

বিকেলে মাঠে নামছে ব্রাজিল, খেলা দেখবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪৪, ২ আগস্ট ২০২৩
বিকেলে মাঠে নামছে ব্রাজিল, খেলা দেখবেন যেভাবে
ছবি- সংগৃহীত

সবশেষ ২০২২ সালে ফুটবল বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল পুরুষ দল। এরপর থেকে হেক্সা মিশনের খোঁজে থাকলেও ভাগ্য পাশে ছিল না তাদের। ফলে পরপর ৫টি বিশ্বকাপে শোচনীয় পরাজয়ে বিদায় নিতে হয়েছে তাদের। তবে সেই আক্ষেপ কিছুটা হলেও কমাতে বিশ্বকাপ মিশনে নেমেছে সেলেসাওদের মেয়েরা।

অবশ্য চলমান নারী বিশ্বকাপের আসরের শুরুটা বেশ ভালোই হয়েছিল ব্রাজিলের মেয়েদের। তবে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচেই খেই হারিয়ে ফেলে মার্তার দল। এতে এক জয় ও এক পরাজয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে ব্রাজিল। ফলে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচটি সেলেসাওদের জন্য বাঁচা-মরার লড়াইয়ে পরিণত হয়েছে।

বুধবার মেলবোর্নের রেকটাঙ্গুলার স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় জ্যামাইকার মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচটি ব্রাজিল এবং জ্যামাইকা উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। খেলাটি দেখা যাবে গাজী টিভি ও টি-স্পোর্টসে।

Advertisement

নারী বিশ্বকাপের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিল জিতেছিল পানামার বিপক্ষে। জ্যামাইকা তাদের প্রথম ম্যাচে ড্র করেছিল ফ্রান্সের বিপক্ষে। তবে দ্বিতীয় ম্যাচে ব্রাজিল হেরে যায় ফ্রান্সের কাছে। অন্যদিকে পানামার বিপক্ষে জয় পায় জ্যামাইকা। ফলে এখন গ্রুপে ভালো অবস্থানে আছে ফ্রান্স ও জ্যামাইকা।

প্রসঙ্গত, ব্রাজিল ও জ্যামাইকা ২০০৭ সালের পর দুইবার মুখোমুখি হয়েছে। এই দুই লড়াইয়েই ব্রাজিল জিতেছে। দুই ম্যাচে মোট ৮ গোল দিয়েছে ব্রাজিলিয়ানরা। তাই এই ম্যাচেও ব্রাজিলিয়ানরা জয়ের স্বপ্ন দেখতেই পারে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!