শনিবার টেক্সাসের বিখ্যাত এটি এন্ড টি স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। যেখানে জয় তুলে নিতে সম্ভাব্য সব পরিকল্পনায় সাজিয়েছেন লস ব্ল্যাঙ্কোস কোচ কার্লো আনচেলত্তি ও কাতালান কোচ জাভি হার্নান্দেজ।
অবশ্য এবারের প্রাক মৌসুমটি দুঃস্বপ্নের মতো শুরু হয়েছে বার্সেলোনার। প্রথম ম্যাচটি খেলোয়াড়দের অসুস্থতার জন্য বাতিল করা হয়। পরে ম্যাচটিতে ইংলিশ ক্লাব আর্সেনালের কাছে ৫-৩ ব্যবধানে হেরে যায় তারা। যদিও প্রীতি ম্যাচের ফল সিরিয়াসলি নিতে নারাজ জাভি।
.png)
অন্যদিকে মৌসুমে রিয়ালের শুরুটাও হয়েছে ঠিকঠাক। এসি মিলানের পর লস ব্ল্যাঙ্কোসরা হারিয়েছে ম্যানচেষ্টার ইউনাইটেডকে। বার্সাকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক পূর্ণ করতে আত্মবিশ্বাসী আনচেলত্তির শিষ্যরা।
প্রীতি ম্যাচ হওয়ায় সেরা দল খেলানোর সম্ভাবনা কম দু’দলের। রিয়ালের হয়ে অভিষেকের অপেক্ষায় নতুন সাইনিং আরদা গুলার। আর ইনজুরি কাটিয়ে কাতানাল একাদশে ফিরতে প্রস্তুত জুলেস কুন্দে।
সাম্প্রতিক পরিসংখ্যানও দিচ্ছে জমাট লড়াইয়ের আভাস। শেষ ৫ ক্ল্যাসিকোর ৩টাতে বার্সেলোনা বাকি দুটি জিতেছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় কাতালানদের কাছে হারলেও কোপা দেলরের সেমিফাইনালে ফিরতে লেগে সে শোধ নিয়েছিলো লস ব্ল্যাঙ্কোস। সে ম্যাচে ৪-০ গোলে জাভির দলকে উড়িয়ে দিয়েছিল রিয়াল।