ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ব্রাজিল কোচ হওয়া প্রসঙ্গে যা বললেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:১৩, ২২ জুলাই ২০২৩
ব্রাজিল কোচ হওয়া প্রসঙ্গে যা বললেন আনচেলত্তি
ছবি- সংগৃহীত

গত বছরের ডিসেম্বরে কাতার বিশ্বকাপ থেকে শোচনীয় হারে বিদায় নেয় ব্রাজিল। ফলে হেক্সা মিশনে ব্যর্থ হয়ে পদত্যাগ করেন দলটির কোচ তিতে। এরপর থেকে নতুন কোনো কোচকে নিয়োগ দেয়নি সেলেসাওরা। তবে সম্প্রতি গুঞ্জন রটেছে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের দায়িত্ব নিতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

বর্তমানে প্রাক-মৌসুম সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। রোববার রোজ বোলে এসি মিলানের বিপক্ষে ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্র সফর শুরু করবে স্প্যানিশ জায়ান্টরা।

এর আগে আনচেলত্তি সাংবাদিকদের বলেন, ‘আমি ব্রাজিল সম্পর্কে কোন কথা বলবো না। কী হচ্ছে, না হচ্ছে তা নিয়ে কথা বলতে চাই না।’

Advertisement

দুই সপ্তাহ আগে ব্রাজিলিয়ান কনফেডারেশনের সভাপতি এডনাল্ডো রদ্রিগুয়েজ বলেন, ‘রিয়াল মাদ্রিদের চুক্তি শেষ হওয়ার পর ৬০ বছর পর প্রথমবারের মতো কোনো বিদেশি কোচ হিসেবে আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলে নিয়োগ পেতে যাচ্ছেন। ২০২৪ সালের জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকা থেকে এই ইতালিয়ান সেলেসাওদের দায়িত্ব নেবেন।’

যদিও এখনই চুক্তির বিষয়ে মুখ খুলতে নারাজ আনচেলত্তি।  তিনি বলেন, ‘এই মুহূর্তে অন্য কোনো বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত রিয়াল মাদ্রিদের সাথে আমার চুক্তি আছে। তার আগে অন্য কোনো বিষয়ে আলোচনা করতে চাই না।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!