শুক্রবার রাতে স্বর্ণ জয়ের লক্ষ্যে কলম্বিয়ার মুখোমুখি হয় ব্রাজিল। ম্যাচটিতে একচেটিয়া আধিপত্য বিস্তার করে ব্রাজিল। সেখানে সেলেসাওরা ৬-২ গোলে কলম্বিয়াকে পরাজিত করে স্বর্ণপদক ঘরে তোলে।
আসরটিতে ‘বি’ গ্রুপে ছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনাকে হারিয়েই মিশন শুরু করে সেলেসাওরা।
.png)
বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ে মুখোমুখি হয় ব্রাজিল। ম্যাচে ব্রাজিল ৭-৫ গোলে উরুগুয়েকে পরাজিত করে। আর নিজেদের তৃতীয় ম্যাচে বৃহস্পতিবার ভেনেজুয়েলাকে ৭-৫ গোলে হারায় ব্রাজিল।