এবারের প্লেয়া সান্তা মার্টা ২০২৩-এর ভি সাউথ আমেরিকান গেমসেও একই গ্রুপে রয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল। দুই দলেই দুইটি করে ম্যাচ খেলেছে। যেখানে ব্রাজিল ২টিতেই জয় পেয়ে অবস্থান করছে পয়েন্ট টেবিলের শীর্ষে।
অন্যদিকে আর্জেন্টিনা তাদের দুটি ম্যাচেই পরাজিত হয়ে অবস্থান করছে টেবিলের তলানীতে। ফলে পরবর্তী রাউন্ডে যাওয়ার বিষয়টি নিয়ে শষ্কায় পড়েছে দলটি।
.png)
বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনা। যেখানে আর্জেন্টিনাকে হারিয়ে জয় পেয়েছে ব্রাজিল। গতরাতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে হেরেছে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে খেলা ৪-৪ গোলে সমতা থাকায় টাইব্রেকারে গড়ায় ৪-৫ গোলে হেরেছে আলবিসেলেস্তেরা।