সিনিয়র সাফে দেখা না হলেও কিশোরদের সাফের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। আগামী ১ সেপ্টেম্বর ভুটানের থিম্পুতে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ শুরু হবে। 'এ' গ্রুপে খেলবে বাংলাদেশ, ভারত ও নেপাল।
উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় বাংলাদেশ ও ভারত এবং সন্ধ্যা ৭ টায় পাকিস্তান ও ভুটান মুখোমুখি হবে। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ নেপালের বিপক্ষে ৩ সেপ্টেম্বর। ৭ সেপ্টেম্বর দুটি সেমিফাইনাল এবং ১০ সেপ্টেম্বর ফাইনাল।
.png)