নিজেদের প্রথম বিশ্বকাপ জয়ের লক্ষ্যে আজ বাংলাদেশ সময় বিকেল ৫টায় অস্ট্রেলিয়ার কুপারস স্টেডিয়ামে (হিন্দমার্শ স্টেডিয়াম) পানামার মুখোমুখি হবে ব্রাজিলের মেয়েরা। ম্যাচটি সরাসরি দেখা যাবে গাজী টিভি ও টি স্পোর্টসে।
ফুটবলের অন্যতম সফল দল ব্রাজিলের পুরুষ দল। কিন্তু নারী ফুটবলের ব্রাজিলের মেয়েরা সফলতা তলানিতে। এখন পর্যন্ত একবারও বিশ্বকাপ শিরোপা ঘরে তুলতে পারেনি তারা। বিশ্বকাপে ‘এফ’ গ্রুপ থেকে খেলছে ব্রাজিল। যেখানে তাদের বাকি প্রতিপক্ষ হলো পানামা, জ্যামাইকা ও ফ্রান্স।
.png)
এবারের টুর্নামেন্টে ৩২টি দল আটটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিয়েছে। প্রতিটি দল গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ খেলবে। গ্রুপের শীর্ষ আট দল নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। এর পর সিডনিতে ২০ আগস্ট অনুষ্ঠিত হবে ফাইনাল।