ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যেদিন এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করবে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৫, ২৪ জুলাই ২০২৩
যেদিন এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করবে বিসিবি
ছবি- সংগৃহীত

নানা জটিলতা কাটিয়ে এশিয়া কাপের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সে অনুযায়ী, আগামী ৩০ আগস্ট মাঠে গড়াবে এবারের এশিয়া কাপের আসর। হাইব্রিড মডেলে টুর্নামেন্টটি পাকিস্তান ও শ্রীলংকার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে।

আগামী ৩১ আগস্ট শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টিম টাইগার্স। এ লক্ষ্যে ২৯ জুলাই থেকে কন্ডিশনিং ক্যাম্প শুরু করতে যাচ্ছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

অবশ্য কন্ডিশনিং ক্যাম্প শুরুর ঘোষণার পর থেকেই ক্রিকেট পাড়ায় শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। কবে ঘোষণা করা হবে এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল, এমনকি কারাই বা থাকবেন এই স্কোয়াডে।

Advertisement

তবে প্রতিবারের মতো এবারো স্কোয়াড ঘোষণা নিয়ে নয়ছয় শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল, কন্ডিশনিং ক্যাম্প শুরুর এক সপ্তাহ আগেই স্কোয়াড দিয়ে দেবে বোর্ড। অর্থ্যাৎ গত ২২ জুলাই এশিয়া কাপের দল ঘোষণার কথা ছিল। কিন্তু পূর্ব ঘোষিত সময়ের পর দুইদিন পেরিয়ে গেলেও দল ঘোষণা করা সম্ভব হয়নি বোর্ডের পক্ষে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র মারফত জানা গেছে, আগামী দুই একদিনের ভেতরও সম্ভাবনা নেই স্কোয়াড দেয়ার। তবে কন্ডিশনিং ক্যাম্পের আগেই এশিয়া কাপের স্কোয়াড জানিয়ে দেবে দেশের ক্রিকেট বোর্ড।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!