শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি নামার আগে ভারতের সংগ্রহ ছিল ৩৮ ওভারে ৪ উইকেটে ১৭৩ রান। এর আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ২২৫ রান করেছিল বাংলাদেশ। এতে ভারতের জয়ের জন্য প্রয়োজন আর ৫৩ রান।
এর আগে সিরিজ নির্ধারণী ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ভারত। এ ম্যাচে প্রিয়া পুনিয়ার স্থলাভিষিক্ত হন শেফালি ভার্মা। তবে সুযোগ পেয়েও ব্যর্থ হলেন তিনি।
.png)
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় ভারত। এদিন সফরকারীদের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। ম্যাচের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে উইকেট বিলিয়ে দেন শেফালি (৪)। দৃষ্টিনন্দন ক্যাচ নিয়ে তাকে ড্রেসিংরুমের পথ দেখান মারুফা আক্তার।
এরপর ক্রিজে আসেন যশতীকা ভাটিয়া। কিন্তু উইকেটে থিতু হওয়ার আগেই সাজঘরে ফেরেন তিনি। আউট হওয়ার আগে ১ বাউন্ডারিতে ৫ রান করেন এ ব্যাটার।
ম্যাচের শুরুতেই দুই উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে ভারত। তবে সেই চাপ সামলে মান্ধানা-দেওল জুটিতে এগোতে থাকে সফরকারীরা। অবশ্য ম্যাচের ২৯তম ওভারে এ জুটি ভাঙেন ফাহিমা খাতুন। এতে ভাঙে দেওল-মান্ধানা জুটির ১০৭ রানের ইনিংস।
পরে উইকেটে আসেন ভারতের দলপতি হারমানপ্রীত কৌর। কিন্তু উইকেটে সেট হওয়ার আগেই উইকেট বিলিয়ে দেন তিনি। প্যাভিলিয়নে ফেরার আগে ২১ বলে ১৪ রান করেন তিনি।
এরপর দেওলের সঙ্গে জুটি বেঁধে দলীয় ইনিংস এগিয়ে নেয়ার চেষ্টা করেন জেমিমাহ রদ্রিগেজ। এ সময়ই মিরপুরে হানা দেয় বেরসিক বৃষ্টি।