‘ইউএস মাস্টার্স টি-১০ লিগ’ নামে এই টুর্নামেন্টে লড়াই করবে ৬টি দল। সাবেক কিংবদন্তি ক্রিকেটারদের পাশাপাশি এই টুর্নামেন্টের সবেমাত্র খেলা শুরু করা ক্রিকেটাররাও অংশ নিতে পারবেন।
মার্স্টার্স টি-১০ লিগে আছেন বাংলাদেশি ক্রিকেটাররাও। সেখানকার দল আটলান্টা ফায়ারের সঙ্গে জোট বেঁধে আটলান্টা রাইডার্স নামে নতুন দল গঠন করেছে রংপুর রাইডার্স। আটলান্টা রাইডার্সের জার্সিতে খেলবেন নাসির হোসেন, ফরহাদ রেজা-সহ ৫ বাংলাদেশি। দলে এছাড়াও আছেন লেন্ডল সিমন্স, রবিন উথাপ্পার মতো ক্রিকেটার।
.png)