প্রথম কয়েকটি ম্যাচে তাকে দেখে ঘাসের কোর্টে খুব একটা সুবিধাজনক মনে হয়নি। কিন্তু কোয়ার্টার ফাইনালে তাকে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন মেজাজে। শেষ আটের লড়াইয়ে নামার আগে একটাই সমস্যা ছিল আলকারাজের। তার প্রতিপক্ষ, বিশ্বের ছয় নম্বর বাছাই হোলগার রুনক এক সময় আলকারাজের ডাবল পার্টনার ছিল। এ কারণে দু’জনই একে অপরের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে জানতেন। তবে, সেটা শেষ পর্যন্ত ম্যাচে খুব একটা প্রভাব ফেলতে পারনি।
ম্যাচে এক এবং ছয় নম্বরের পার্থক্যটা ভালোভাবেই ধরা পড়লো। প্রথম সেটে তীব্র লড়াই হল দু’জনের মধ্যে। খেলা চলল ১ ঘণ্টা ৫ মিনিট। কেউ কারও সার্ভিস ভাঙতে পারেননি। টাইব্রেকারে বাজিমাত করলেন আলকারাজ।১-২ পয়েন্টে পিছিয়ে পড়েও জিতলেন ৭-৩ ব্যবধানে।
.png)
প্রথম সেটে এগিয়ে যাওয়া পর বাকি দুই সেট জিততে সময় লাগল বেশি নয় মাত্র ৩৪ মিনিট। দ্বিতীয় গেম ৬-৪ এবং তৃতীয় গেমসে ৬-৪ ব্যবধানে জিতে নিলেন তিনি।