ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সংবাদ সম্মেলনে কী বলতে চান তামিম?

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৪, ৬ জুলাই ২০২৩
সংবাদ সম্মেলনে কী বলতে চান তামিম?
তামিম ইকবাল

গত বছরের জুলাইয়ে আন্তর্জাতিক টি-২০ থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ক্রিকেটের সংক্ষিপ্ততম এই সংস্করণে নানামুখী আলোচনার পর অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

এদিকে শতভাগ ফিট না হয়েও বুধবার চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের নেতৃত্ব দেন তামিম। আর এতেই তার সমালোচনা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এমনকি তামিমের সিদ্ধান্তে নাখোশ টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহেও।

ম্যাচ হারের পর বুধবার রাতে হঠাৎই সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত নেন তামিম। আর এতেই নানা গুঞ্জনের ডালপালা মেলতে শুরু করেছে।

Advertisement

এর আগে ২০২২ সালের ১৬ জুলাইয়ে টি-২০ ফরম্যাটে তামিম যে সিদ্ধান্ত নিয়েছিলেন, আজও কি তেমন কিছুই বলবেন তিনি। চট্টগ্রামে গতকাল রাত থেকে এ রকম একটি গুঞ্জনই বাতাসে ভেসে বেড়াচ্ছে। এমনকি তামিমের সংবাদ সম্মেলনের সিদ্ধান্তেও সামাজিক মাধ্যমে চলছে না আলোচনা।

শোনা যাচ্ছে, বৃহস্পতিবার বেলা দেড়টায় সংবাদ সম্মেলন করে সংবাদমাধ্যমকে কিছু বিষয়ে জানাতে পারেন তামিম। বড় কোনো সিদ্ধান্তের গুঞ্জন ভাসছে বাতাসে ৷ সেটি হতে পারে অধিনায়কত্ব ছেড়ে দেওয়া এমনকি ওয়ানডে অবসরের ঘোষণাও ৷

তামিম যে সংবাদ সম্মেলন করবেন, সেটিও বিসিবি বা দলের মাধ্যমে নয়, একান্ত ব্যক্তিগত উদ্যোগে। সেটি করার অর্থ, তিনি দলের বাইরে এসে এটা করবেন ৷ শারীরিক অবস্থা ও পারফরম্যান্স কোনোটিই তামিমের পক্ষে নেই। 

মঙ্গলবার সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে আনফিট হলেও আফগানিস্তানের বিপক্ষে খেলবেন বলেছিলেন ওয়ানডে অধিনায়ক। শতভাগ ফিট না হয়েও তামিমের ম্যাচ খেলার ঘোষণায় বিরক্ত কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ৷ 

বুধবার আফগানদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ১৩ রানের বেশি করতে পারেননি তামিম। দলও হেরেছে আফগানিস্তানের কাছে ৷ সব মিলিয়ে সময়টা কঠিন থেকে কঠিনতর হয়ে গেল এই বাঁহাতি ব্যাটারের ৷

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!