ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

তামিমের সংবাদ সম্মেলন ১২টায় নয়, তাহলে...

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৩, ৬ জুলাই ২০২৩
তামিমের সংবাদ সম্মেলন ১২টায় নয়, তাহলে...
তামিম ইকবাল

চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। যেখানে আফগানদের কাছে ডার্ক লুইস মেথডে (ডিএলএস) ১৭ রানে হেরেছে স্বাগতিকরা। এতে ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা।

ম্যাচ হারের পর বুধবার রাতে হঠাৎই সংবাদ সম্মেলনের ঘোষণা দেন টাইগার দলপতি তামিম ইকবাল। তবে ঠিক কি কারণে সংবাদ সম্মেলন করবেন তিনি, সে বিষয়ে কিছু জানা যায়নি। অবশ্য তার ঘোষণার পর থেকেই সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা।

শুরুতে জানা গিয়েছিল, বৃহস্পতিবার দুপুর বারোটায় সংবাদ সম্মেলনে হাজির হবেন তামিম ইকবাল। তবে সেই সময় কিছুটা পিছিয়ে গেছে।

Advertisement

নতুন খবর হলো- তামিমের সংবাদ সম্মেলন দুপুর দেড়টায় হবে। সেটি চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এরই মধ্যে গুঞ্জন রটেছে, লাল-সবুজের জার্সিতে ওয়ানডে অধিনায়কত্ব ছাড়তে যাচ্ছেন তামিম। তবে সেটি এখনই নিশ্চিত করে বলা সম্ভব না।

এদিকে শোনা যাচ্ছে, তামিমের অবসর নেয়ার কথাও। সবকিছু ছাপিয়ে এখন ভক্ত-সমর্থকদের চোখ ঘড়ির কাটায় দেড়টার অপেক্ষায়। অবশ্য সবকিছু সমাঝোতা হয়ে বাতিল হয়ে যেতে পারে সংবাদ সম্মেলন, এমন গুঞ্জনও আছে।

এর আগে গতকাল তামিমের প্রথম ম্যাচে মাঠে নামার আগে বিস্ফোরক মন্তব্য করেছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও যে নাখোশ সেটিও জানিয়েছিলেন বোর্ডের শীর্ষ এই কর্তা।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘এটি তো আর পাড়া-মহল্লার ম্যাচ নয়। আন্তর্জাতিক একটা ম্যাচ। এমন সিরিজের আগের দিন অধিনায়ক বলছে সে ফিট না। কিন্তু খেলবে, খেলে নিজের ফিটনেস বোঝার চেষ্টা করবে। এটা তো পেশাদার কোনো আচরণ হতে পারে না!’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!