এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২৪ রান।
এর আগে টস জিতে স্বাগতিক বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী।
.png)
এদিন বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন অধিনায়ক তামিম ইকবাল ও লিটন দাস। ম্যাচের শুরু থেকেই হাত খুলে ব্যাটিং করছেন তামিম। আর ৯ বল খেলে প্রথম রানের খাতা খোলেন লিটন। তবে আফগানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খানিকটা চাপেই রয়েছেন টাইগার ব্যাটাররা।
বর্তমানে তামিম ৯ ও ৩ রানে ব্যাট করছেন লিটন দাস।
বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব-উর-রহমান, ফজল হক ফারুকী ও সেলিম সাফি।