ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

র‌্যাংকিংয়ে পাঁচে ওঠার সুযোগ তামিম-সাকিবদের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:০৩, ৫ জুলাই ২০২৩
র‌্যাংকিংয়ে পাঁচে ওঠার সুযোগ তামিম-সাকিবদের
ছবি- সংগৃহীত

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের মিশন শুরু করতে যাচ্ছে টাইগাররা। স্বাভাবিকভাবেই এই সিরিজটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তামিম-সাকিবদের জন্য।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। এ ম্যাচটি মাঠে গড়াবে দুপুর দুইটায়। খেলাটি দেখা যাবে টি-স্পোর্টস ও গাজী টিভিতে।

আফগানিস্তানের বিপক্ষে চলতি সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ নয়। কিন্তু তারপরও সিরিজটি বাংলাদশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কেননা আফগানদের এই সিরিজে হোয়াইটওয়াশ করতে পারলে র‌্যাংকিংয়ে অভাবনীয় উন্নতি হবে টাইগারদের।

Advertisement

আফগানদের ৩-০ তে ক্লিন সুইপ করতে পারলে নিজেদের ওয়ানডে র‍্যাংকিংয়ের ইতিহাসে প্রথমবারের মতো পঞ্চম স্থানে উঠবে বাংলাদেশ। এছাড়া সফরকারীদের হোয়াইট ওয়াশ করতে পারলে প্রথমবারের মতো ১০০ রেটিং অর্জন করবে বাংলাদেশ।

বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব-উর-রহমান, ফজল হক ফারুকী ও সেলিম সাফি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!