ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পিএসজির দায়িত্ব নিচ্ছেন মেসির সাবেক কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:৫৯, ৪ জুলাই ২০২৩
পিএসজির দায়িত্ব নিচ্ছেন মেসির সাবেক কোচ
ছবি- সংগৃহীত

ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) ডেরা ছেড়েছেন লিওনেল মেসি। খবরটি পুরোনো। তবে নতুন খবর হলো- প্যারিসিয়ানদের দায়িত্ব নিতে যাচ্ছেন লিওর সাবেক কোচ লুইস এনরিকে।

এ তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম ইএসপিএন। তাদের প্রতিবেদনে বলা হয়, চুক্তির বিষয়টি পিএসজি বোর্ড চূড়ান্ত করে ফেলেছে। দ্রুতই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে স্প্যানিশ কোচকে উপস্থাপন করা হবে। 

ক্রিস্টোফার গালতিয়েরের সঙ্গে এখনো চুক্তি বাতিলের ঘোষণা দেয়নি পিএসজি। চুক্তি বাতিল করেই নতুন কোচ নিয়োগের চূড়ান্ত ঘোষণা দেবে ক্লাবটি। 

Advertisement

ইএসপিএনের মতে, এরই মধ্যে পিএসজি কর্তৃপক্ষের সঙ্গে দলবদল নিয়ে কাজ শুরু করে দিয়েছেন এনরিকে। 

এর আগে কাতার বিশ্বকাপে স্পেনের কোচ ছিলেন এনরিকে। আসরে স্পেন দুর্দান্ত শুরু করলেও হতাশার হারে দ্রুত বিশ্বকাপ মিশন শেষ হয়। আর ওই দিনই পদত্যাগের ঘোষণা দেন এনরিকে। এরপর ফাঁকা থাকা এই কোচের সঙ্গে টটেনহ্যাম ও চেলসি যোগাযোগ করলেও সেখানে যাওয়া হয়নি তার। 

লুইস এনরিকে বার্সেলোনার কোচ হিসেবে দারুণ সফল হয়েছেন। তিনি ক্লাবটিকে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল রে জিতিয়েছেন। তার ফ্রন্ট থ্রি মেসি, নেইমার ও সুয়ারেজ ছিলেন বিশ্বের অন্যতম সেরা। এনরিকে কোচ হয়ে প্যারিসে আসার খবরেই নেইমার পিএসজি থেকে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন বলেও গুঞ্জন আছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!