এবারের গ্রীষ্মে এমবাপ্পের দল ছাড়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। এবারও রিয়াল মাদ্রিদেই তার যাবার সম্ভাবনা থাকলেও গ্যালাকটিকোরা শেষ পর্যন্ত তাদের পরিকল্পনায় এমবাপ্পেকে রাখেনি। রিয়াল মাদ্রিদ এমবাপ্পের প্রস্তাবিত চড়া মূল্যের সঙ্গে খাপ খাওয়াতে পারেনি।
এ মুহূর্তে ব্যক্তিগত অর্জন ও সাফল্যের দিক থেকে এমবাপ্পে যে উচ্চতায় নিজেকে নিয়ে গেছেন সেজন্য চুক্তি নবায়ন কিংবা নতুন কোন ক্লাবে খেলতে হলে তার জন্য যেকোনো ক্লাবকেই উচ্চ মূল্য গুনতে হবে। কিন্তু রিয়াল মাদ্রিদ এ মুহূর্তে এমবাপ্পের সেই দাবি বাস্তবায়নে প্রস্তুত নয়।
.png)
একমাত্র পিএসজি সভাপতি নাসির আল-খেলাইফি, এমবাপ্পের মা ফায়জা লামারি ও এমবাপ্পে নিজে জানেন কি পরিমাণ অর্থ তিনি আয় করছেন। কিন্তু স্প্যানিশ দৈনিক মার্কার দাবি, এবারের গ্রীষ্মে তিনি যদি দলবদল করতে চান তবে তাকে ২৪০ মিলিয়ন ইউরো দিতে হবে।
রিয়াল মাদ্রিদের পক্ষে এখন এই অর্থ দেয়া কোনভাবেই সম্ভব নয়। একমাত্র ২০২৪ সালের ১ জানুয়ারি ফ্রি এজেন্টে পরিণত হলে এমবাপ্পের সঙ্গে মাদ্রিদ আলোচনা চালাতে প্রস্তুত বলে জানিয়েছে মার্কা। ফলে আগামী বছরের আগে এমবাপ্পের রিয়ালে আসার কোনো সম্ভাবনা নেই।