আগামী ৫ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজি। দুই দলই ইতোমধ্যে চট্টগ্রাম পৌঁছে নিজেরদের অনুশীলন চালিয়ে যাচ্ছেন।
এদিকে তামিম ইকবাল প্রসঙ্গে কোচ বলে, ‘আমি কারও মেডিকেল হিস্ট্রি (ইতিহাস) নিয়ে এখানে আলোচনা করতে যাচ্ছি না। সে (তামিম ইকবাল) দু’দিন অনুশীলন করেছে। এখন পর্যন্ত ভালো। রিকভার করছে কি না অনুশীলনের পর তার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে’
.png)
শেষ পর্যন্ত তামিম খেলতে না পারলে অধিনায়ক হিসেবে কাকে দেখা যেতে পারে? এমন প্রশ্নের জবাবে হাথুরুসিংহে জানান, ‘আমাদের দলে অনেকেই আছে যারা আগে অধিনায়কত্ব করেছে। সম্প্রতি টেস্ট ম্যাচে যখন সাকিব ছিল না, লিটন অধিনায়কত্ব করেছে। এর আগে মুশফিক, সাকিবও অধিনায়কত্ব করেছে। আমাদের যথেষ্ট নেতা আছে। তেমন কিছু হলে নির্বাচকরা সিদ্ধান্ত নেবেন।’