বুধবার শ্রীলংকার কলম্বোতে এলপিএলের নিলাম অনুষ্ঠিত হচ্ছে। সেখানে নিলামের প্রথম রাউন্ডে নাম উঠেছিল তামিমের। তবে অংশগ্রহণকারী কোনো ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশের এই ওপেনারকে দলে নিতে আগ্রহ দেখায়নি। তার ভিত্তিমূল্য ছিল ৫০ হাজার রূপি।
তবে শুধু তামিমই নয়, এলপিএলে দল পাননি বাংলাদেশের মুশফিকুর রহিম ও লিটন দাস। এখন পর্যন্ত অবিক্রিতদের তালিকায় আছেন সিকান্দার রাজা, শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম ও কার্লোস ব্রাথওয়েট।
.png)
এর আগে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন বাংলাদেশ টি-২০ দলের অধিনায়ক সাকিব। তিনি এলপিএলের গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলবেন।
প্রসঙ্গত, আগামী ৩১ জুলাই পর্দা উঠবে এলপিএলের চতুর্থ আসরের। তার আগে নিলামের মধ্য দিয়ে দল গোছাতে ব্যস্ত টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজ মালিকরা।