ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসিদের নতুন কোচ টাটা মার্টিনো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:১১, ২৯ জুন ২০২৩
মেসিদের নতুন কোচ টাটা মার্টিনো
জেরার্দো টাটা মার্টিনো

জেরার্দো ‘টাটা’ মার্টিনোকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে এমএলএস (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামি। অর্থাৎ আগামী মৌসুমে মেসিদের কোচ হিসেবে থাকবেন তিনি।

মিয়ামিতে যোগ দেওয়ার আগে মেক্সিকো জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন ৬০ বছর বয়সী মার্টিনো। তাকে দলে স্বাগত জানিয়েছেন ইন্টার মিয়ামি ক্লাবের মালিক হোর্হে মাস।

মাস বলেন, ‘ইন্টার মিয়ামিতে আমরা ‘টাটাকে’ স্বাগত জানাই। আমাদের বিশ্বাস, লক্ষ্য পূরণ করতে পারবেন তিনি। সর্বোচ্চ পর্যায়ে কোচিং করিয়েছেন টাটা। আমরা বিশ্বাস করি, শিরোপা জয়ে তার অভিজ্ঞতা কাজে লাগবে।’

Advertisement

ফিল নেভিলের স্থলাভিষিক্ত হয়েছেন আর্জেন্টিনা ও বার্সেলোনার সাবেক কোচ মার্টিনো। চার সপ্তাহ আগে বহিস্কার হন নেভিল। এ মৌসুমে এমএলএস লিগে ১৮ ম্যাচে ৫ জয় ও ১৩টিতে হারে মিয়ামি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!