রোববার বিকেলে ভারতের ব্যাঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে মালদ্বীপের মুখোমুখি হয় বাংলাদেশ। এদিন ১৭ মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। সেই সমতা আনতে জামালদের অপেক্ষা করতে হয়েছে ৪২ মিনিট পর্যন্ত। শেষ পর্যন্ত ৩-১ গোলে জেতায় একটু তৃপ্ত জামালদের কোচ।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, ‘প্রথম গোলটা হজম করার পর ম্যাচটা কঠিন হয়ে পড়েছিল। তবে আমার ছেলেরা দারুণ খেলেছে ম্যাচে ফেরার জন্য। তাদের উপর আস্থা রেখেছি।’
.png)
সামগ্রিক পারফরম্যান্স ও স্কোরলাইনকে বিশ্লেষণ করলেন এভাবে, ‘গ্রেট অর্জন। আমাদেরকে অবশ্যই ম্যাচটা জয় করতে হতো। ছেলেরা দারুণ খেলেছে।’
মালদ্বীপকে হারিয়েই তৃপ্ত হতে চান না হ্যাভিয়ের। তার দৃষ্টি এখন ভূটান ম্যাচে, ‘এখনই আমরা নিশ্চিন্ত হতে পারি না। আমাদেরকে পরের ম্যাচটাও জিততে হবে।’
দক্ষিণ এশিয়ায় ফুটবলে সবচেয়ে দুর্বল দল ভূটান হলেও খাটো করে দেখছেন না বাংলাদেশের কোচ, ‘ভুটান দারুণ খেলেছে মালদ্বীপের বিপক্ষে। তারা অনেক শক্তিশালী দল।’