সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে পাড়ি দেওয়ার ঘোষণা দিয়েছেন মেসি। আর তাতেই ক্লাবটির সব ধরনের তথ্য রাখছেন মেসি ভক্তরা। কবে, কখন এবং কোথায় মিয়ামির জার্সিতে মাঠে নামবেন মেসি, এসব নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। তারই ধারাবাহিকতায় প্রায় ১২শ’ মাইল পাড়ি দিয়ে মেসির খেলা দেখতে এসেছিলেন এক যুবক। তবে তাকে হতাশ হয়েই ফিরতে হয়েছে।
Big yikes. Safe flight back! pic.twitter.com/t4oRMW4fBr
— Philadelphia Union (@PhilaUnion) June 25, 2023
.png)
মিয়ামি সমর্থকদের এখন আশা ভরসা একজন লিওনেল মেসিতে। ক্লাবটির হয়ে মেসির অভিষেকের অপেক্ষার প্রহর গুনছেন সমর্থকেরা। আগামী ২১ জুলাই লিগস কাপে মেক্সিকান দল ক্রুজ আজুলের বিপক্ষে অভিষেক হতে পারে মেসির বলে আভাস মিলছে।
গত শনিবার ফিলাডেলফিয়া ইউনিয়নের মুখোমুখি হয়েছিল মেসির হবু ক্লাব মিয়ামি। এদিনও নিজেদের হারের বৃত্ত ভাঙতে পারেনি ক্লাবটি। ৪-১ গোলের বড় হারের লজ্জার দিনে টানা সপ্তম ম্যাচে ব্যর্থ হওয়ার রেকর্ড গড়ে মিয়ামি।
এদিনই ক্লাবটির হয়ে মেসির অভিষেক হবে বলে মনে করেছিলেন এক মিয়ামি সমর্থক। আর ফুটবল মহাতারকার খেলা দেখতে ১২শ’ মাইল পথ পাড়ি দিয়ে ফিলাডেলফিয়ার মাঠ সুবারু পার্কে এসেছিলেন ওই যুবক। তবে মেসিকে দেখতে না পাওয়া এবং মিয়ামির লজ্জার হারে তার এতটা পথ মাড়িয়ে আসাটাই বৃথা গেল!
খেলা শেষে তার অভিব্যক্তি অন্তত তেমন কিছুই বলছিল। টুইটারে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, খেলা শেষে হাতে থাকা একটি ব্যানার ছুঁড়ে ফেলেন হতাশ ওই যুবক।