ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাকার ‌হ্যাটট্রিকে বড় ব্যবধানে জিতল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৩৪, ২০ জুন ২০২৩
সাকার ‌হ্যাটট্রিকে বড় ব্যবধানে জিতল ইংল্যান্ড
ছবি: সংগৃহীত

ইউরো বাছাইপর্বের ম‍্যাচে বুকায়ো সাকার হ্যাটট্রিক বড় জয় পেয়েছে ইংল্যান্ড। এইদিন জোড়া গোল করেছেন অধিনায়ক হ্যারি কেইনেও। তাতেই সোমবার দিবাগত রাতে ওল্ড ট্রাফোর্ডে নর্থ মেসিডোনিয়াকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে গ্যারেথ সাউথগেটের দল। ১৬ বছর পর ওল্ড ট্রাফোর্ডে নেমে বড় ব্যবধানে জিতল তারা। ওই দিন ম্যাচে একটি গোল করেন মার্কাস রাশফোর্ড ও কেলভিন ফিলিপস।

খেলার ২৯ মিনিটে কেইনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। খেলার ৩৮ মিনিটে নিজের প্রথম এবং দলীয় লিড দ্বিগুণ করেন সাকা (২-০)।   বিরতিতে যাওয়ার আগমুহূর্তে ব্যবধান আরও বাড়ান রাশফোর্ড (৩-০)। 

দ্বিতীয়ার্ধেও একই গতিতে খেলতে থাকে সাউথগেটের দল। তাই সাবেক বিশ্বচ‍্যাম্পিয়নদের গোলের জন‍্য মোটেও অপেক্ষা করতে হয়নি। খেলার ৪৭ মিনিটে ট্রেন্ট অ‍্যালেজান্ডার-আর্নল্ডের ৫০ গজ দূর থেকে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বুলেট গতির শটে স্কোরলাইন ৪-০ করে ফেলেন সাকা। চার মিনিট পর আরেকটি গোলে তিনি ক‍্যারিয়ারের প্রথম হ‍্যাটট্রিক পূর্ণ করেন। খেলার ৬৪ মিনিটে ফিলিপস গোল করেন। 

Advertisement

স্টোনস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ইংল‍্যান্ড। খেলার ৭৩ মিনিটে সফল স্পট কিকে দলের সপ্তম গোলটি করেন কেইন।

চার ম‍্যাচে চতুর্থ জয়ে ১২ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে ইংল‍্যান্ড। দুইয়ে ইউক্রেন এবং ৩ পয়েন্ট নিয়ে ইতালির অবস্থান তিনে।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!