২০২১ সালের অক্টোবরে সেমি-ফাইনালেই স্পেনের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল ইতালি। সেবারও তারা হেরেছিল ২-১ গোলে।
গত আসরে ফাইনালে ফ্রান্সের বিপক্ষে হেরে খালি হাতে ফিরতে হয়েছিল স্পেনকে। এরপর গত বছরের শেষ দিকে কাতার বিশ্বকাপে শেষ ষোলো থেকে ছিটকে পড়ার হতাশা হয় সঙ্গী।
.png)
এবার দলটির সামনে সেসব হতাশা ঝেড়ে ফেলে শিরোপা উল্লাসে ভাসার সুযোগ। সেই লক্ষ্যে আগামী রোববার ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আলবা-মোরাতারা।