বৃহস্পতিবার বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হয় ম্যাচটি।
এ ম্যাচের শুরুর দ্বিতীয় মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন লিওনেল মেসি। এঞ্জো ফার্নান্দেজের থেকে পাওয়া বলটি অস্ট্রেলিয়ার জালে জড়ান মেসি।
.png)
এ প্রতিবেদন লেখা পর্যন্ত (২০ মিনিট) ১-০ গোলে এগিয়ে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, মার্কাস অ্যাকুইনা, রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি ও নিকোলাস গঞ্জালেজ।